৮সেপ্টেম্বর, ২০২৪ ইং রবিবার দুপুর ৩ঃ০০ টায় রাঙ্গামাটি জেলাধীন লংগদু উপজেলার মাইনীমুখ এলাকায় বন্যা কবলিত পরিবারের মধ্যে লংগদু উপজেলা জামায়াতে ইসলামী খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী পালন করে।
উক্ত খাদ্য বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, মাইনীমুখ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফেরদৌস আলম এবং শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হক, মোঃ বেলাল হোসেন।
এছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং লংগদু প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খাদ্য বিতরণ কর্মসূচীর পুর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন বলেন ভারী বৃষ্টি এবং পানি নিষ্কাষন হতে না পারার কারনে লংগদু, বাঘাইছড়ি, দিঘিনালার বিভিন্ন এলাকা আজ পানিতে ভাসছে। হাজার হাজার মানুষ, নিরীহ গবাদি পশু, যাবতীয় সহায়-সম্পদ চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন। জানিনা এ পর্যন্ত ক্ষয়ক্ষতির কি পরিমান হয়েছে। এ অবস্থায় আসুন, আপনি আমি এবং আমরা বিপন্ন মানবতার পাশে দাঁড়াই। যার যা আছে তাই নিয়েই তাদের পাশে দাঁড়াই, সাহায্যের হাত বাড়িয়ে দিই। তিনি সমাজের সকল বিত্তবানদের বন্যাকবলিত মানুষের পাশে দাড়ানোর অনুরোধ জানান।