১০ সেপ্টেম্বর, ২০২৪ মঙ্গলবার সকাল ১১ঃ০০ টায় গণ অধিকার পরিষদ অঙ্গ ও সহযোগী সংগঠন, লংগদু উপজেলা শাখা নির্বাচন কমিশন থেকে ট্রাক প্রতিকে নিবন্ধন পাওয়ায় আনন্দ মিছিলের আয়োজন করে।

উক্ত আনন্দ মিছিলটি লংগদু উপজেলার মাইনী ব্রিজ থেকে শুরু হয়ে উপজেলার  প্রাণকেন্দ্র মাইনীমুখ বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে। মাইনীমুখ বাজার হতে আনন্দ মিছিলটি বাইট্টাপাড়া বাজার হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
আনন্দ মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে এক সমাবেশ করে। ফরহাদ হোসেনের সঞ্চালনায় উক্ত মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন সুমন, মোঃ ফরহাদ হোসেন এবং মোঃ হাসান হাবীব সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার শাসকের পতনের পর  এদেশের সাধারণ মানুষ গোলামী থেকে মুক্তি পেয়েছে, কথা বলার স্বাধীনতা অর্জন করেছে, জুলুম-শোষন, নির্যাতন থেকে মুক্তি পেয়েছে। তারা এদেশের মানুষকে হুমকি-ধমকি, হামলা-মামলার ভয় দেখিয়ে ইচ্ছাময় দেশটাকে লুটপাট করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।

তারা সকলে গণ অধিকার পরিষদের হাতকে শক্তিশালী করে এই লুটেরাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে  দেশকে রক্ষা করার গন অধিকার পরিষদের এই আন্দোলনে সহযোগী হবার আহবান জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}