২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারীতে বাংলাদেশ রাইফেলস বিডিআর এর সদর দপ্তর পিলখানায় বাহিনীটির ৫৭জন সামরিক অফিসার ও অন্যান বেসামরিক নাগরিকদের হত্যার ষড়যন্ত্রে লিপ্ত এমন অপবাদ দিয়ে দেশপ্রেমিক নির্দোষ জওয়ানদের অবৈধভাবে বিচার ও চাকুরীচ্যুত চট্টগ্রাম জেলার জওয়ানরা চাকুরীতে পুনর্বহাল ও ক্ষতিপূরণ চেয়ে ১০ই সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বিডিআর কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান এবং প্রেস ব্রিফিং এর আয়োজন করে।

চট্টগ্রাম বিডিআর কল্যাণ পরিষদের উপদেষ্টা জনাব মো: আব্দুল হাকিম ও জনাব মো: শাহজাহান সহ জেলার অন্যান্য চাকরি চ্যুত বিডিআর সদস্য গণ উপস্থিত থেকে তাদের চাকরিতে পূর্নবহালের আবেদন জানান। ২০০৯ সালে ২৫ ও ২৬ ফেব্রুয়ারী ঘটে যাওয়া ইতিহাসের নারকীয় হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান এবং সেই সময়ের গঠিত প্রহসনের বিশেষ আদালতের সমস্ত কার্যক্রম নির্বাহী আদেশের মাধ্যমে বাতিলের দাবি জানান।

এসময় বক্তারা তাদের উপর নির্যাতনের বর্ণনা এবং দীর্ঘদিনের মানবেতর জীবন যাপনের কথা উল্লেখ করে বর্তমান অন্তর্বতীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও স্বরাষ্ট্র উপদেষ্টার সুদৃষ্টি কামনা ও ন্যায় বিচার পাওয়ার আশা প্রকাশ করেন ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}