গাইবান্ধার সাঘাটা উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটকের পর দুইজনের মৃত্যুর ঘটনা তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভরতখালী বাজারে এ কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন, তাহসিনা এ্যানি, সুজা উদ্দৌলা সুজা, শামসুল আলম, আমিনুল ইসলাম গোলাপ, মনজুর আলম মিঠু, মাসুদার রহমান মাসুদ, সিরাজুল ইসলাম সাজু প্রমুখ।

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে সমাবেশে বক্তারা বলেন, অভিযানে আটককৃতদের সারারাত নির্মম নিযার্তন করা হয়েছে। তার ফলেই দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ প্রকৃত ঘটনার তদন্তের দাবি জানান।

বক্তারা আরও বলেন, এমন কর্মকাণ্ড আমরা স্বৈরাচারি শেখ হাসিনার শাসনামলেও দেখেছি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী যে কাউকে আটক করতে পারে। কিন্তু বিচার বহিভূর্তভাবে হত্যাকাণ্ড চালাতে পারে না। আমরা এ দু’জনের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। সেইসঙ্গে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি করছি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}