পলাশবাড়ী শহরে নিলামে ক্রয়কৃত জমিতে জোরপূর্বক অবৈধভাবে ইটের ঘর নির্মাণ করার অভিযোগ তাজুল ইসলামের বিরুদ্ধে। এ ব্যাপারে জমি মালিক এনামুল হক মকবুল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও সরেজমিনে প্রকাশ,পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী গ্রামের বাসিন্দা মৃত নজমল হক সরকারের পুত্র পরিবহন ব্যবসায়ী এনামুল হক সরকার মকবুল পলাশবাড়ী পৌর শহরের ডাকবাংলো মার্কেট সংলগ্ন তিন তলা বিশিষ্ট সৈয়দ প্লাজা পাকা বিল্ডিং সহ প্রায় ১২ শতাংশ জমি টেন্ডারে অংশ নিয়ে গত ২৭/১১/২০২২ ইং সালে নিলামে ক্রয় করেন। পরে এনামুল হক মকবুল জমিটি নিজ নামে খারিজ করে নেন। উক্ত ১২ শতাংশ জমির মধ্যে বিশ্বরোডের কাজের জন্য ৬.৭৫ শতাংশ জমি সরকার অধিগ্রহণ করে।বাকী ৫ শতাংশ জমিতে তিনি অস্থায়ী দোকান ঘর করে ভাড়া প্রদান করেন।

এদিকে,এনামুল হক মকবুলের দখলীয় জমির ভাড়াটিয়া চা দোকানীকে জোরপূর্বক বের করে দিয়ে নিজের আয়ত্তে নিয়ে অবৈধভাবে ইটের ঘর নির্মাণ করতে থাকে পলাশবাড়ী পৌর শহরের উদয়সাগর গ্রামের তাজুল ইসলাম।

বিষয়টি জানতে পেরে জমি মালিক এনামুল হক মকবুল গত ০৮/০৯/২৪ ইং তারিখে সকাল সাড়ে ১০টার দিকে এসে ঘর নির্মাণে বাধা প্রদান করেন। আর এতে ক্ষিপ্ত হয়ে তাজুল ইসলাম গং-রা মারমুখী হয়ে এনামুল হক মকবুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

তপশিল বর্ণিত জমি: মৌহা নুনিয়াগাড়ী,জেএল নং-৬৯,খতিয়ান নং-১৩৭৬,হোল্ডিং নং-১৪২৮,দাগ নং-৮২,৮৩,জমি ১১.৫০ শতাংশ এর মধ্যে ৫শতাংশ।

আর এসব অভিযোগের বিষয়ে তাজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেলেও তার সাক্ষাৎ না পাওয়ায় কোনো মন্তব্য জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে জমি মালিক এনামুল হক মকবুল দোষী তাজুল ইসলাম গং-দের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}