জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার সহধর্মিনী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিলসহ স্মারকলিপি প্রদান করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা।
রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টি গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিলসহ স্মারকলিপি প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
কর্মসূচীর অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল শহরের হকার্স মার্কেটের সামন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ডিবি রোড়ের গানাসাস মার্কেটের সামনে এসে শেষ হয়। মিছিলে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে জেলা প্রশাসক এর কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।শেষে, শহরের ডিবি রোড়ের গানাসাস মার্কেটের সামনে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির জেলা সভাপতি সরওয়ার হোসেন শাহিন, সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম লেবু ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মোস্তফা মহসিন সরকার ও জেলা ছাত্র সমাজের আহবায়ক আবু সাইন সরকার মুক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা সংক্ষিপ্ত বক্তব্যে, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার সহধর্মিনী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে দ্রুত এই ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়।