নেত্রকোণায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারি শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে দুর্গাপুর উপজেলার ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুল কাদের এর বিরুদ্ধে। এই নিয়ে শিক্ষক মহল ও স্কুলের ছাত্র-ছাত্রীসহ অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী সহকারি শিক্ষিকা রাশেদা মমতাজ সেবা রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভয়েস সেভেনকে জানান, প্রধান শিক্ষক মোঃ বজলুল কাদের তাকে দীর্ঘদিন ধরে কু প্রস্তাব ও বিভিন্ন ভাবে যৌন নিপীড়ন করে আসছে।

এই নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সহ শিক্ষকদের কাছে বেশকয়েকবার জনানোর পরও সে বিভিন্ন ভাবে হেনস্তা করেছে। এই ঘটনা নিয়ে ভুক্তভোগি সহকারি শিক্ষিকা রাশেদা মমতাজ জেলা শিক্ষা অফিস সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। অভিযোগ করার পরেও এলাকায় গুজব রটিয়ে শিক্ষিকার ইজ্জত সম্মান নষ্ট করছে বলে ভয়েস সেভেনকে জানিয়েছেন। রোববার অভিযোগ করেছেন ভুক্তভোগি শিক্ষিকা। এমনকি ছুটি নিতে চাইলে ছুটি মঞ্জুর করেননা ও অন্য কোন বিদ্যালয়ে বদলি হতে গেলে প্রধান শিক্ষক বাধা প্রধান করে।

সরজমিনে গিয়ে প্রধান শিক্ষককে রোববার বেলা ১ টা নাগাদ বিদ্যালয়ে পাওয়া যায়নি। অভিযোগের বিষয় নিয়ে প্রধান শিক্ষক মো বজলুল কাদেরে সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জনান এই অভিযোগ মিথ্যা এবং তাহার ভাই সহ অনেক নিজের কর্মকর্তা আছেন তারা দেখবেন বিষয়টি বলে জানান। এ ব্যপারে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেন এর সাথে মোবাইল ফোনে কথা বলে জানা যায় তিনি অভিযোগের সত্যতা যাচাই করে ও সঠিক ভাবে তদন্ত করবেন এবং প্রকৃত অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}