পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর মহিলা কলেজের উদ্যোগে আলোচনা সভা, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর ) সকাল এগারো ঘটিকায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের (ভারপ্রাপ্ত ) অধ্যক্ষ আব্দুল হাকিম এর সভাপতিত্বে ও পদার্থ বিজ্ঞানের প্রভাষক মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনা করেন এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি নুরুল আজম, সহকারী অধ্যাপক মোহাম্মদ তাজুল ইসলাম, আব্দুল ওয়াদুদ,কুতুবুল আলম ,জিয়াউর রহমান, মোহাম্মদ কামাল উদ্দিন, ছাবিকুন্নাহার, আশরাফ আহমেদ,মাহফুজুল হক প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে নাত পরিবেশন করে একাদশ শ্রেণির ছাত্রী সুমনা আক্তার, রিক্তা আক্তার, সুমনা আক্তার, জ্যোতি আক্তার।অনুষ্ঠানের শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}