কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে WBP, ফেসবুক কমিউনিটি গ্রুপের উদ্যোগে সীরাতুন নবী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা হলরুমে আয়োজিত এ সেমিনারে ভূরুঙ্গামারী দারুল উলুম ক্বওমী মাদরাসার পরিচালক মুফতি মো: জিয়াউল হকের সভাপতিত্বে ও মাইটিভি, ভূরুঙ্গামারী প্রতিনিধি প্রভাষক মাইদুল ইসলাম মুকুল এর সঞ্চালনায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন। রাসুল (সা:) জীবনাদর্শের নানান দিক নিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম যাত্রাপুর ক্বওমি মাদ্রাসার শিক্ষক মুফতি জামাল উদ্দিন, ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসেন, মুফতি মাহমুদুল হাসান কাশেমী, বাউশমারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মজিদ, ইসলামী বক্তা রুহুল আমিন হামিদী সহ কুড়িগ্রাম জেলা ক্বওমি – আলীয়া মাদরাসার শীর্ষ ওলামাগন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}