ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ১ নং ধর্মগড় ও ৬ নং কাশিপুর ইউনিয়নের প্রধান সংযোগ সড়কটির বেহাল দশা। ২ কিলোমিটারের এই সংযোগ সড়কটি সরু হওয়ার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সরজমিনে গিয়ে দেখা যায় ২ কিলোমিটারের এই প্রধান সড়কের পাশে রয়েছে আটটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রতিদিন শত শত শিক্ষার্থী এবং ধর্মগড়-কাশিপুর ইউনিয়নের সাধারণ জনগণ সহ ও পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নে সাধারণ মানুষ সড়কটিতে চলাচল করে।

সড়কের দুই প্রান্তে দুটি বাজার থাকায় বাজারের অসংখ্য মানুষ এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে। এলাকাটি কৃষি প্রধান হওয়ায় এলাকার কৃষি পণ্য যাতায়াতের জন্য প্রতিদিন ট্রাক ওই সরু সড়কের প্রবেশ করে, যা খুবই ঝুকিপূর্ণ। ৬ নং কাশিপুর ইউনিয়নের ধনী বস্তি গ্রামের খালিদ হাসান দিনার জানান, আমরা চলাচলের ক্ষেত্রে প্রতিনিয়ত এই রাস্তায় দুর্ভোগ পোহাচ্ছি। রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার হয় না।

ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজারের বাসিন্দা মিলন জানান, ব্যবসার জন্য আমাদের প্রতিনিয়ত কাশিপুর ইউনিয়নে প্রধান সংযোগ সড়কের উপর দিয়ে যেতে হয়। কিন্তু এই সড়ক দিয়ে একটি ট্রাক ঢুকলে অপর দিক থেকে আসা যানবাহন আর বের হতে পারে না।

এক্ষেত্রে হয়রানি শিকার হতে হয়। কাদিহাট উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীদের অভিভাবকরা জানান , স্কুল ছুটি হওয়ার পরে খুবই দুশ্চিন্তায় থাকতে হয়, কারণ রাস্তা সরু হওয়ার কারণে স্কুল ছুটি হওয়ার পরে জ্যাম হয়ে যায় এবং প্রায় দুর্ঘটনা ঘটে। সমস্যা নিরসনে স্থানীয় জনগণ রাস্তা সংস্কার ও প্রশস্ত করনের জন্য সরকারের কাছে দাবি জানান তারা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}