কাউনিয়ায় নানা আয়োজনের মধ্যে দিয়ে উত্তরাঞ্চলের সর্বাধিক প্রচারিত দৈনিক যুগের আলো পত্রিকার ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী বৃহস্পতিবার বিকালে পালিত হয়।

উপজেলা পরিষদ সভা কক্ষে যুগের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল, কাউনিয়া থানা অফিসার ইনচার্জ এস এম শরিফ আরিফা, আরিফা ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান। উপস্থিত ছিলেন কাউনিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিটুল, রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মনিরুল ইসলাম মিন্টু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিতাই রায়, অনলাইন প্রেস ক্লাব সহ সভাপতি জাহিদুল ইসলাম জসিম, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক জহির রায়হান, মোশারফ হোসেন, আতিকুল ইসলাম, আসলাম খান প্রমূখ। কেক কাটার পর দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের মুয়াজ্জিন আবু বক্কর ছিদ্দিক। বক্তাগণ বলেন দৈনিক যুগের আলো মানবতার পক্ষে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে যাচ্ছে।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক যুগের আলো ধারাাবাহিকতা অব্যাহত থাকুক। দৈনিক যুগের আলো পত্রিকার প্রতিষ্ঠাতার আত্মার মাগফেরাত কামনা ও সংশ্লিষ্টসকলের দীর্ঘ পথচলা আরও গতিশীল বজায় খাকবে এই কামনা করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}