গাইবান্ধার গোবিন্দগঞ্জে সীরাত মাহফিল উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়ন শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমির ডা: আব্দুর রহিম সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদ সদস্য নুরুন্নবী প্রধান, উপজেলা আমির মাওলানা আব্দুল বারী মিয়া, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মশিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাবাড়ি ইউনিয়ন শাখার সহ-সেক্রেটারী ও যুব বিভাগের সভাপতি আবু সাঈদ।