টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রাম-কক্সবাজার জেলা থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন চট্টগ্রাম-কক্সবাজার জেলা ছাত্র কল্যাণ পরিষদের আগামী এক বছরের জন্য ৫ম কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বরে) সংগঠনটির উপদেষ্টামন্ডলী এবং সদ্য বিদায়ী সভাপতি আকরাম হোসাইন ও সাধারন সম্পাদক আশরাফ উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবনিযুক্ত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সউদ বিন সরওয়ার সাদিত এবং সাধারণ সম্পাদক হিসেবে পদার্থ বিজ্ঞানের বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সৌরভ চৌধুরী কে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি সিদরাতুল মুনতাহা (বিজিই),আশেকুর রহমান (পরিসংখ্যান), নাদিরা হক তাশপি (বিজিই) যুগ্ন সাধারণ সম্পাদক সালসাবিল মজুমদার (ইকোনোমিক্স),শুররাহ আদিলা (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং),মাহফুজুর রহমান ফয়সাল (পরিসংখ্যান), কাশিফ আহমেদ (পরিসংখ্যান),সাংগঠনিক সম্পাদক মিজবাউল হাসান শাকিল (পরিসংখ্যান),দপ্তর সম্পাদক সাখাওয়াত চৌধুরী ( রসায়ন),আজীবন সদস্য নুরুল আবছার জুয়েল।
এছাড়াও সম্মানিত উপদেষ্টা মন্ডলী হিসেবে কমিটিতে আছেন , ড. আশেকুল ইসলাম স্যার (বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি),নোমান হাসান স্যার (ম্যানেজমেন্ট),ড. মোঃ আবদুর রহমান (কেমিস্ট্রি), মোঃ তোফাজ্জল হাসান (ইকোনমিক্স),ইয়াসিন আরাফাত (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং),ইহসান আজীজ (বিজিই, মোহাম্মদ বিন সুলতান (সিএসই),মিসবাহ উদ্দীন মাহমুদ (সিএসই),জারিন তাসনিম ইতু (ফার্মেসি),অমিত দত্ত (বিজিই), আজাদ চৌধুরী (ইকোনমিক্স),অর্ণব ধর প্রান্ত (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং),সামস জুবাইর (সিএসই), অভি কান্তি নাথ (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং),এমরান হোসেন মামুন (আইসিটি),রাহুল দ্রাবিট চৌধুরী (ম্যাথ),কুর্সি রহমান লুবা (ই.এস.আর.এম), মোঃ দেলোয়ার হোসেন (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং),ইশতিয়াক মাহমুদ তাইমুর (ফার্মেসি),ওয়ালিদ বিন বখতিয়ার সামি (বিবিএ),জিসান বিন হাবিব (বিজিই), একরাম হোসেন রাকিব (পরিসংখ্যান),হামিমুল হুদা (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং), নন্দিতা অপর্ণা চক্রবর্তী (ইএসআরএম),আইনান আকিব (সিএসই),সৈয়দ আশরাফ উদ্দীন (বিবিএ), আসাদুল আমিন কায়েস (আইসিটি),অনন্যা গোলদার দীপা (পরিসংখ্যান), অভি সমদ্দার (সিপিএস)।
কমিটির নবনির্বাচিত সভাপতি সাদিত বলেন “চট্টগ্রাম-কক্সবাজার থেকে মাভাবিপ্রবিতে পড়ালেখা করতে আসা শিক্ষার্থীদের কল্যাণে আমাদের এই সংগঠন। চট্টগ্রাম-কক্সবাজার এর শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিলো এমন একটি প্লাটফর্ম। সকলের কল্যাণে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব, শিক্ষার্থীদের পাশে থাকব”
নব নির্বাচিত সাধারণ সম্পাদক সৌরভ চৌধুরী বলেন “আমাদের মূল লক্ষ্য হলো সকলের মতামত এবং পরামর্শের মাধ্যমে ছাত্র কল্যাণ পরিষদ টি পরিচালনা করা এবং একটি স্মার্ট ছাত্র কল্যাণ পরিষদ হিসেবে প্রতিষ্ঠিত করা”।