বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত গাইবান্ধার সাঘাটা উপজেলার শ্যামপুর গ্রামের মেধাবী ছাত্র সাজ্জাদ হোসেন সজলের বাড়ি পরিদর্শন করেছেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসহাক আলীকে সঙ্গে নিয়ে সাঘাটা উপজেলার শ্যামপুর গ্রামে সাজ্জাদ হোসেন সজলের বাড়িতে যান।

এ সময় তার পরিবারের খোঁজ খবর নেয়াসহ সদস্যদের সাথে কথা বলেন এবং সান্ত্বনা দেন। এরপর সজলের কবরে গিয়ে সুরা ফাতেহা পাঠ করেন। নিহত সাজ্জাদ হোসেন সজল শ্যামপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি ঢাকা সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন মেধাবী ছাত্র ছিলেন। গত ৫ই আগস্ট ঢাকায় ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হযন। সজলের বাড়ি পরিদর্শন শেষে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}