স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে শহীদ ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠায় জেলা যুবদল মত বিনিময় সভা করেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আয়োজনে শহরের শাহনেমাতুল্লাহ কলেজ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহবায়ক মোঃ তবিউল ইসলাম তারিফ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারর্সন এর উপদেষ্টা সাবেক সংসদ মোঃ হারুনূর রশীদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র শিল্প ও খনিজ বিষয়ক সহ সম্পাদক, সাবেক সংসদ আলহাজ্ব মোঃ আমিনুল হক।
#gallery-1 { margin: auto; } #gallery-1 .gallery-item { float: left; margin-top: 10px; text-align: center; width: 100%; } #gallery-1 img { border: 2px solid #cfcfcf; } #gallery-1 .gallery-caption { margin-left: 0; } /* see gallery_shortcode() in wp-includes/media.php */এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান অনু, এডভোকেট মোঃ আব্দুস সালাম প্রমূখ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে হারুন বলেন, নেতাকর্মীদের সব ধরনের বিশৃঙ্খলা পরিহার ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। দীর্ঘ সংগ্রামের পরে এ বিজয় আমাদের ধরে রাখতে হবে এবং এর সুফল সমাজে ছড়িয়ে দিতে হবে
