গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ড যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ সেপ্টেম্বর শনিবার বিকেলে মহদীপুর ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৫নং মহদীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি খন্দকার আপেল মাহমুদের সভাপতিত্বে “বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় যুবদলের ভূমিকা শীর্ষক” মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগর সরকার মিনু,এছাড়াও মহদীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুক্তার, সাংগঠনিক সম্পাদক রানু সরকার, ৫নং ওয়ার্ড যু্বদলের সভাপতি জহুরুল সরকার, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাসান সরকার, সাধারণ সম্পাদক হালি সরকার সহ বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৫নং মহদীপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পাপুল সরকার।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}