কুটনীতিতে যেমন স্থায়ী বন্ধু বলতে কোন কথা নেই তেমনি স্থায়ী শত্রু বলতেও কথা নেই।এখানে দুই রাস্ট্রের মধ্যে যা হয় সবটাই রাস্ট্রের স্বার্থ বুঝে।ইলিশ রপ্তানি নিয়ে হই চই হচ্ছে।আমাদের ইলিশের ভালো চাহিদা আছে ভারতে।

বিশেষ করে পশ্চিম বংগে।ফলে এটা যদি বৈধ পথে না যেত তাহলে অবৈধ পথে চলে যেতোই। কত আর ঠেকানো যেতো।যেহেতু তাদের এখন পুজা উতসবের সময় ইলিশের মাছের চাহিদা আকাশ ছোয়া।

ফলে এখন বইধ পথে যাওয়াতে আমাদের কিছু ডলার আসবে।সেই সাথে যদি প্রতিবেশী দেশের সাথে বৈরীতা পুর্ন সম্পর্কের বরফ যদি কিছু টা গলে তবে মন্দ কি?সব কিছুতে এত রিএকটিভ হলে চলে?

অনেকে একে ইউনুস কূটনীতির পরাজয় বলছেন। আমি মনে করি হতে পারে এটাও ইউনুস সাহেবের কুটনীতিরই একটা অংশ।তিনি হয়ত এর ভেতর দিয়ে ভারতবাসী কে বার্তা দিতে চাইছেন আমরা তাদের শত্রু নই।

আমরা বন্ধু হতে চাই। ইলিশের অভাবে তাদের উতসব আনন্দে ভাটা পড়ুক এটা তিনি চান না। তবে হ্যা সেই বন্ধুত্ব হতে হবে সম্মান জনক সম্পর্কের ভিত্তিতে যা এক স্বাধীন সার্বভৌম দেশের সাথে অন্য স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে থাকে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}