গাইবান্ধায় যৌথ অভিযানে নকল সার, কীটনাশকসহ ধানের বীজ বিক্রির দায়ে বর্ণা কৃষি বিতানের মালিক তারিফুল ইসলামকে ৩ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের পুরাতন জেলখানা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর কর্মকর্তা আফসানা পারভীন ও জেলা প্রসাশন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলমসহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদত হোসেন সঙ্গীয় ফোর্সসহ যৌথ অভিযান পরিচালনা কটেন। এ সময় বর্ণা কৃষি বিতান থেকে বিভিন্ন কোম্পানীর নকল পণ্য সামগ্রী জব্দ করা হয়। সেই সাথে কৃষি বিতানের মালিক তারিফুল ইসলামকে ৩ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেয়া হয় এবং জব্দকৃত নকল পণ্যগুলো আগুনে পুড়ে দেয়া হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}