গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে বিধান চন্দ্র মন্ডল (৩৫) ও তার স্ত্রী কলমি রানী (৩০) এর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের উত্তর রসুল খোলা মন্ডলের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে, খোলা মন্ডলের বাজার নামক স্থানে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়। এই অনাকাঙ্খিত মৃত্যুকে ঘিরে নিহত বিধান চন্দ্র মন্ডলের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তাদের আহাজারিতে আকাশ-বাতাস যেন ভারী হয়ে উঠছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}