রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে গোয়ালন্দে ২৬ টি পূজা মন্ডপে এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজার ২৬ টি মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় সভায় এ অনুদান দেন।

গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখের সভাপতিত্বে পৌর বিএনপি’র সভাপতি কাশেম মন্ডলের সঞ্চালনায় শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাড. লিয়াকত আলী বাবু আহবায়ক রাজবাড়ী জেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট কামরুল আলম সদস্য সচিব রাজবাড়ী জেলা বিএনপি, এ্যাড. আসলাম মিয়া সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ও যুগ্ম আহ্বায়ক রাজবাড়ী জেলা বিএনপি।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মোশারফ আহমেদ সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, মজিবর রহমান মজি মোল্লা সাধারণ সম্পাদক পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}