নাটোর সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ইসরাত জাহান ইমনের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গ্রেপ্তার ও বিচারের দাবিতে ডিপ্লোমা কৃষিবিদ ইনিষ্টিটিউশন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন, ডিপ্লোমা কৃষিবিদ ইনিষ্টিটিউশন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক আলহাজ মো.আব্দুল মজিদ সরকার, যুগ্ম আহ্বায়ক মাহাফুজুল হক, তানজিমুল হাসান, মুরাদ হোসেন, জিয়াউর রহমান, ইদ্রিস আলী, হারুন অর রশিদ সনেট, রাজু আহমেদ, ইয়াসমিন সাথিসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা, অবিলম্বে কৃষি কর্মকর্তার ওপর হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যথায় মাঠ পর্যায়ে কৃষি কার্যক্রম বন্ধসহ কঠোর কর্মসূচি ঘোষণা দেয়ার আল্টিমেটাম দেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}