নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের প্রাচীনতম বাজার বেখৈরহাটী বাজারে শুক্রবার গভীর রাতে অগ্নিকান্ডে ১২ দোকান ও দুই বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ীরা অন্তত ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান। শনিবার বিকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানাতে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করতে সেখানে ছুটে যান কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল।

এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া পৌর বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহমেদ, যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান রিপন, যুগ্ম-আহবায়ক হারুন অর রশীদ ভূইয়া, দলপা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল হুদা বাচ্চু, সাবেক চেয়ারম্যান আক্তার জামিল সোহেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাফিন আহমেদ ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সদস্য মিজানুর রহমান সাব্বির প্রমুখ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}