হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে মনিরামপুরে ৯১ টি মন্দিরে প্রতিমা তৈরি ও রং-এর কাজ শেষ হয়েছে এখন শুধু কাংখিত সময় আসলেই পুজার আনুষ্ঠানিকতা শুরু হবে এমনটাই জানিয়েছেন মনিরামপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তরুণ কুমার শীল।

আগামী তেইশে আশ্বিন বাংলা, আটই অক্টোবর ইংরেজি মঙ্গলবার শ্রী শ্রী শারদীয় দূর্গা দেবীর বোধনের মাধ্যমে শুরু হবে পূজা। আর বাংলা সাতাশ এ আশ্বিন, ইংরেজি বারোই অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজা।

মনিরামপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তরুণ কুমার শীল প্রতিনিধিকে জানান বন্যার কারনে এবছর মনিরামপুরে একটু কম হচ্ছে শারদীয় দূর্গাপুজা ৯৩ টি মন্দিরে হওয়ার কথাছিল বন্যার কারনে দুইটি কমে গেছে এখন ৯১ টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে।

কোন মন্দির ঝুঁকি পূর্ণ আছে কিনা বা কোন ধরনের নাশকতা হওয়ার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মনিরামপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কুমার শীল প্রতিনিধিকে জানিয়েছেন আমাদের মনিরামপুর এমন কোন ঝুঁকি বা নাশকতা কাকে বলে আমরা কোনদিন বোঝা তো দূরের কথা এমনটা অনুভব ও করিনা।

আমাদের ধর্মীয় অনুষ্ঠান আমরা হিন্দু মুসলমান সবাই মিলে উপভোগ করি আমাদের কোন রকম সমস্যা হয়নি আশা করি কোন দিন এমনটা হয়তো হবেনা।

কোনা কোলা বাজার পূজা মন্দিরে সভাপতি অমর কুন্ডু বলেন আমদের পুজার জন্য মন্দির প্রস্তুত, কোন রকম সমস্যা আছে কিনা এমনটা জানতে চাইলে সভাপতি বলেন না আমাদের এখানে কোন ধরনের সমস্যা নেই বা কোনদিন কোন ধরনের সমস্যার সৃষ্টি ও হয়নি।

আমরা সবাই মিলে মিসে একসাথে বসবাস করি ও সকল ধর্মীয় অনুষ্ঠান সবাই মিলে উপভোগ করি সেখানে কোন ধরনের সমস্যা হবে কেন, আমরা শান্তি প্রিয় মানুষ আমার এখানে কোন ধরনের সমস্যা নেই।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}