গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলে ডিবি জানিয়েছে। গ্রেফতারের পর তাকে পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে নেওয়া হয়েছে।
গত সোমবার দিবাগত রাতে তাকে রাজধানী ঢাকার ধানম-ি থেকে গ্রেফতার করা হয়েছে। গিনিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেফতার করা হয়েছে। মধ্যরাতে তাকে ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।
মাহাবুব আরা বেগম গিনি গাইবান্ধা সদর আসন থেকে ভোট ডাকাতির মাধ্যমে দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তার সময় গাইবান্ধায় ব্যাপক অনিয়ম, টেন্ডার বাজি, চাদাবাজি এবং লুটপাটের মাধ্যমে হাজার কোটি টাকার মালিক বনে যান।