ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সোমবার জাতীয় কন্যাশিশু দিবস ২০২৪ খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১১ টায় উপজেলা মাল্টিপারপাস সন্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিশাত ফারাবি। “কণ্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা উন্নয়ন সহকারী মনজুর সামাদ, শিক্ষক এনামুল হক, শিরিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, শিশু শিক্ষার্থী রাদিয়া জাহান জুই ও এশরাত জাহান এশা প্রমূখ।

সভায় কন্যা শিশুদের প্রতি পারিবারিক ও সামাজিক বৈষম্যরোধ, তাদের স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক নিরাপত্তার বিষয়ে বিশদ আলোচনা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}