নীলফামারীর ডোমারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ডোমার উপজেলার শাখার আয়োজনে বাটার মোড়স্থ গণ সমাবেশে অনুষ্ঠিত হয়। এসময় দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য মহাসচিব বলেন ১৭ বছর ধরে সাধারণ মানুষ  ন্যায় বিচার পায়নি, বন্ধ করে রেখেছিলো প্রতিবাদের ভাষা, সংবাদকর্মীরা পায়নি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে, জিম্মি ছিলো প্রশাসনিক দপ্তর গুলো, সর্বপরি ১৭ বছর বাংলাদেশকে একটি কারাগার তৈরি করে রেখেছিলো আ’লীগ সরকার। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র জনতার মধ্যে দিয়ে আরেকটি বিজয় হয়। ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা এদেশ ছেড়ে পালিয়ে যায়। এখন বাংলাদেশের মানুষ স্বাধীন ভাবে কথা বলতে পারে। গণ সমাবেশে মহাসচিব অন্তবর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে যৌত্তিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের দাবী জানান।

এসময় নীলফামারী জেলা জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা ইসমাইল হোসেন রিয়াজী’র সভাপতিত্বে যুগ্ন মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজীজ, মাওলানা ফজলুল করীম কাসেমী, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}