আজ পহেলা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও এ ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৪’ উদযাপিত হয়েছে। আন্তর্জাতিক প্রবীণ দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’।

জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। যুগান্তকারী এ সিদ্ধান্তের আলোকে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ১৯৯১ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।

এর অংশ হিসেবে সারা দেশের ন্যায় গাইবান্ধায় দিবসটি পালিত হয়। এ উপলক্ষে জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও এসএসসি ৯২ ব্যাচ এর আয়োজনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় গাইবান্ধা পৌর পার্ক হইতে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে আবার পৌর পার্কের শহীদ মিনারে ফিরে আসে।

র‍্যালি শেষে জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও এসএসসি ৯২ ব্যাচের গাইবান্ধা শাখার সভাপতি আব্দুল খালেক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান রবিউল ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক নুরুল করিম শামীম, গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান স্বপন, মুমিনুল হক রেভিন, প্রভাষক দেবাশীষ চক্রবর্তী , অনিক, মোশারফ , শামীম প্রমুখ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}