আজ মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে ইউনিয়নের মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এ দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বুলুর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন খলিফার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু জাফর খশরু মোল্লা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ ফারুক আহমেদ খান, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মহসিন হোসেন, ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন, ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহাবায়ক আহসান হাবীব, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সফিউল্লাহ হায়দার, ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সহ সভাপতি গাজী ত্বহা মিলন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু হোসেন বাবু।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোস্তফা কামাল সবুজ পাটওয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মোজাম্মেল, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি দুলাল মুন্সী, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল মতিন, ৭নং বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল টেলু, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মোঃ মুজাম্মেল হোসেন মল্লিক প্রমূখ।