বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাগুরা জেলার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের নিয়ে গঠিত মাগুরা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে সভাপতি হিসেবে রাফি ইশতিয়াক এবং সাধারণ সম্পাদক শাহিন মিয়া দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টামণ্ডলীর অনুমতি ক্রমে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে আগামী এক বছরের জন্য ২৪ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

সভাপতি রাফি ইশতিয়াক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক শাহিন মিয়া ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শাহিন মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন‌্যতম সংগঠক ছিলেন।

আন্দোলনের সামনের সাড়ি থেকে নেতৃত্ব প্রদানকারীদের মধ্যে তিনি একজন। নতুন দায়িত্ব নিয়ে শাহিন মিয়া বলেন, ৫ আগস্টের বিপ্লবের স্পর্শ দেশের সব জায়গায় প্রতীয়মান। ছাত্রদের মধ্যে যে তারুণ্যের জোয়ার আছে তা আমরা কাজে লাগাতে চাই। আমি আমার সর্বোচ্চ দিয়ে ছাত্রকল্যাণকে তাদের কল্যাণের পরিষদেই রুপান্তরিত করবো।

উক্ত কমিটিতে সহ- সভাপতি হিসেবে হাসিব শিকদার, ওয়াজেদ আহমেদ মন, ফজলে রাব্বি, নয়ন হাসান, আশিকুর রহমান,অন্তর শাহা, নাজমুল সাকিব, কাজী রিয়াজুল ইসলাম, হাবিবুল্লাহ দায়িত্ব পালন করবেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদকসহ হিসেবে ইয়ামিন মিয়া, সবুজ শেখ সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ ইয়াসিন, বন্যা বিশ্বাস, কাজী ওহেদুজ্জামান, শামিম শেখ দপ্তর সম্পাদক হিসেবে হাসিবুল ইসলাম প্রিন্স উপ-দপ্তর সম্পাদক হিসেবে প্রিয়াঙ্কা বিশ্বাস, এনায়েত করিম অনিক, আনিকা তাহসিন প্রচার সম্পাদক হিসেবে ইমন রহমান শিশির উপ-প্রচার সম্পাদক হিসেবে রিয়াজ হোসেন অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে আকিদুল ইসলাস আদনান দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য যে, মাগুরা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টামণ্ডলী হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মাসুম বিল্লাহসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}