ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের পানিতে সৃষ্ট বন্যায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অন্তত ২০টি গ্রামের ৩০ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে।

ফলে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এ অবস্থায় শনিবার ( ৫ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সদর, ধানশাইল, মালিঝিকান্দা ও হাতিবান্ধা ইউনিয়নের সাতটি স্থানে ১ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং ৩০০ জনের মাঝে নগদ ১লাখ টাকা বিতরণ করেছেন শেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
এসময় অন্যান্যদের মাঝে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. আবু রায়হান রুপন, উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল এসময় বলেন, ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের মাঝে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পারছি পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। ভবিষ্যতে প্রাকৃতিক সব দুর্যোগে আমরা সব সময় সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}