মধ্যনগরে পুলিশের অভিযানে উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল (৫ অক্টোবর) সকালের দিকে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল আজিজ মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের খালিশাকান্দা গ্রামের মৃত আজমান আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,পুলিশের নিয়মিত অভিযানে গতকাল সকালের দিকে উপজেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেন। এতে উপজেলা সদর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে আব্দুল আজিজ কে গ্রেফতার করে মধ্যনগর থানা পুলিশ।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে আব্দুল আজিজ তার নিজ এলাকায় বিগত সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, চুরি,লুটপাট সহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল।দলীয় প্রভাব কে কাজে লাগিয়ে এলাকায় একক আধিপত্য বিস্তার করতে নিরিহ অনেক পরিবারের উপর অন্যায় ভাবে হামলা চালিয়েছে।তার হামলার স্বীকার হয়ে অনেক ভুক্তভোগী পরিবার ভয়ে মুখ খুলতে পর্যন্ত পারেনি।

স্থানীয় বাসিন্দা কফিলউদ্দিন জানান,শুধু তার কথা না শুনার কারনে তার পরিবারের উপর বেশ কয়েকবার হামলা চালিয়েছে এই দুর্ধর্ষ আব্দুল আজিজ ও তার পরিবার।তাদের কথার অবাধ্য হলেই চালানো হতো গ্রামবাসীর উপর ভয়াবহ নির্যাতন।গত ৭ মাস আগেও একটি যুবকের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।পরে ঐ যুবক ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসা নিয়েও এখন স্মৃতি হারা হয়ে ঘুরছে।

এলাকাবাসীর দাবী আব্দুল আজিজ সহ তার পুরু পরিবার কে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা।এ ব্যাপারে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সজিব রহমান বলেন,রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।এখনো জিজ্ঞাসাবাদ চলছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}