কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ অক্টোবর) বেলা বারোটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে “জন্ম-মৃত্য নিবন্ধন আনবে দেশে সুশাসন” প্রতিপাদ্যে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক পদক্ষিণ করে।উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ফরিদ আল সোহান।
এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা:মাহমুদ আলনূর, উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাইদুর রহমান, আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ উদ্দিন, সাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম, শাহেদল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আক্তারুজ্জামান রিপন প্রমূখ।