চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বজ্রপাতে সাইরুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।সাইরুল ইসলাম নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ফুলবাড়ী মারকৈল নিকটস্থ পিরান খাড়ির মোড় এলাকার মৃত আমিরুলের ছেলে।স্থানীয় ইউপি সদস্য মো. সাবের আহমেদ জানান, পাহাড়পুর মমিন মোড় এলাকার নিকটস্থ মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে সাইরুল ইসলাম মারা যায়।
নাচোল থানার ওসি ফরিদ হোসেন বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}