কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ।জাতীয় কন্যাশিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৭ অক্টোবর ২০২৪ কপালিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কন্যাশিশু এডভোকেসী ফোরাম মনোহরপুর ইউনিয়ন সহসভাপতি সাবেক ইউপি সদস্য নিমাই চন্দ্র মল্লিক ।

জাতীয় কন্যা শিশু এডভোকেসী ফোরামের আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন কপালিয়া স্কুল প্রধান শিক্ষক অসিম কুমার পাল,সহকারী প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন, গনেশ চন্দ্র মল্লিক, কুনিকা মল্লিক, নারীনেত্রী সালেহা বেগম,শারমিন আক্তার,গ্রাম উন্নয়ন দলের সভাপতি সদস্য, স্কুলের শিক্ষক বৃন্দ, দি হাঙ্গার প্রজেক্ট এ-র ইউনিয়ন সমন্বয়কারী অমর রায় উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এর যশোর জেলার সমন্বয়কারী মোঃ গিয়াস উদ্দিন, সহকারী প্রধানশিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন, শিক্ষক গনেশ মল্লিক, শিক্ষার্থী অথৈই সরদার নবম শ্রেণি, ও রবিন বিশ্বাস অষ্টম শ্রেণি,অনুষ্ঠানে কপালিয়া মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক, ছাত্র ছাত্রী ও নারী নেত্রীসহ প্রায় ১৪০ জন নারী পুরুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}