চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সেবি (৩৫) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) ভোররাতে তার বাড়ির পিছনের অংশের আমবাগানে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের হোগলা দারাবাজ গ্রামের বাসিন্দা রেসিম আলীর স্ত্রী। এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি শহিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোররাতে হোগলা দারাবাজ গ্রামের রেসিম আলীর স্ত্রী সেবি পরিবারের অজান্তে বাড়ির পেছনে আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরে পরিবারের লোকজন জানতে পেরে গোমস্তাপুর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}