গাইবান্ধার পলাশবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে অফিসের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে গাইবান্ধা জেলার সিনিয়র জোনাল ম্যানেজার আসাদুল ইসলাম আসাদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, আরজুমান আরা গুলেনুর।

সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বিজ এর কৃষি কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মোশারফ হোসেন,শাখা ব্যবস্থাপক সোহেল রানা, তপন কুমার সরকার প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, পলাশবাড়ী বিজ এর শিক্ষা ও সামাজিক সুরক্ষা প্রকল্পের কর্মকর্তা আনোয়ার জাহিদ।

উল্লেখ্য, সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ৪০ জন উপকারভোগীর মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}