মোল্লাফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে (১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন) মা ইলিশ সংরক্ষণেউপজেলা প্রশাসন ওমৎস্য অফিসের উদ্যোগে জেলেদের মাঝে জন সচেতনামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে জন সচেতনামুলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ক্ষেত্র সহকারী শামীম আরেফিনের সঞ্চালনায় জন সচেতনামুলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: রেফায়েত উল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবির, সমাজ সেবা কর্মকর্তা মো: জাহিদ তালুকদার, উপজেলা খাদ্য উপ সহকারী আফরোজা আক্তার, সাংবাদিক আব্দুর সবুর মোল্যা, উপজেলা মৎস্য ইউনিয়নের সভাপতি আবুল কাশেম খান, উপজেলা মৎস্য ইউনিয়নের সহ সভাপতি আফতাব মুন্সি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সহ অনেকে।
সভায় বক্তারা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে (১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন) সকল জেলেদের মা ইলিশ ধরা থেকে বিরত থাকার আহবান জানান।