ফরিদপুরে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে । এদিকে পূজাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চলছে ব্যাপক উৎসাহ উদ্যাপনা। প্রশাসনের থাকছে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা। সকল পূজা মন্ডপে পুলিশের পাশাপাশি নিরাপত্তার জন্য থাকছে আনসার। গতকাল ৮ইঅক্টোবর থেকে পূজা শুরু হবে। শারদীয় দুর্গাপূজা ৫ দিন অনুষ্ঠিত হবে।

কালিনগর গ্রামের বিনয় বিশ্বাস বলেন, পূজাকে কেন্দ্র করে আমাদের মধ্যে ব্যাপক আনন্দের জোয়ার বইছে। এক বছর ঘুরে আবার শারদীয় দুর্গাপূজা আমাদের মাঝে এসেছে। পূজা উপলক্ষে প্রতিটা সনাতন ধর্মলম্বীদের বাড়িতে তৈরি করা হয়েছে নাড়ু, খই, মুড়ি। প্রতিটা বাড়ির সদস্যদের জন্য কিনা হয়েছে নতুন জামা কাপড়।

বোয়ালমারী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জুয়েল মন্ডল বলেন, উপজেলায় মোট পূজা মন্ডপ রয়েছে ১১৯টি। পূজা মন্ডপে জন আনসার নিরাপত্তা হিসেবে কাজ করবে।চরভদ্রাসন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কুসুমকুমার রায় বলেন এবারে চরভদ্রাসন উপজেলায় ১৩টি পূজা মন্ডপে সারদীয় দুর্গাপুজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে। একটি অধিক ঝুঁকিপূর্ণ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন তৎপর রয়েছে।

ফরিদপুর কোতোয়ালি ১৯২টিএর মধ্য ৮৭টি অধিক ঝুঁকিপূর্ণ, মধুখালী ১৪৬টিপূজা মন্ড , অধিক ঝুঁকিপূর্ণ ২০টি,বোয়ালমারী ১১৯ টি পূজা মন্ড অধিক ঝুঁকিপূর্ণ ১২টি,আলফাডাঙ্গা ৪১টিঅধিক ঝুঁকিপূর্ণ ৬টি , চরভদ্রাসন ১৩ টি,অধিক ঝুঁকিপূর্ণ ১টি,সদরপুর ২২টি,ওদিক ঝুঁকিপূর্ণ অধিক ঝুঁকিপূর্ণ৪টি,নগরকান্দা ৫৬ টি অধিক ঝুঁকিপূর্ণ ১৪ টি, ভাঙ্গা ৮৯ টি অধিক ঝোঁকিপূর্ণ ১৪ টি সালতা ৪৫টি, অধিক ঝুঁকিপূর্ণ ১১টি, শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে ফরিদপুর জেলা ৭২৩টিপূজা মন্ডপে১৭০জন পিসি, ৭২৩জন এপিসি পুরুষ২৩৩৯জন, মহিলা ১৪৪৬জন,মোট ৪৬৮৬ আনসার ভিডিপি অধিক ঝুঁকিপূর্ণপূজা৮জন,এবং কম ঝুঁকিপূর্ণ ওসাদারন পূজা মন্ডপে৪জনকরেপুরুষ মহিলা আনসার ভিডিপির সদস্যগণ প্রত্যেক পূজা মন্ডপের স্বেচ্ছাসেবী সদস্য সহ আইন শৃঙ্খলারবিভিন্ন সদস্যগণ পুজামন্ডপে করা দৃষ্টি রাখছে যাতে করে সারদীয়বড় দুর্গাপূজা পূজামন্ড গুলোতেনির্বিঘ্নে হিন্দু ধর্মালম্বীদের ধর্ম পালনে কেউযেন বিশৃঙ্খলা করে বিঘ্ন না ঘটায় সেদিকে প্রশাসনওবিভিন্ন শৃঙ্খলা বাহিনী কড়া দৃষ্টি রাখছে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গাফফার বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাপালনে পুলিশ বাহিনী তৎপর রয়েছে।

প্রতিবারের মতো এবারো ১৩টি উপজেলার পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে চরভদ্রাসন থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত রয়েছে।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল বিন করিমওচরভদ্রাসন থানারঅফিসার্স ইনচার্জ আব্দুল গফফার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানান,চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল বিন করিম। তিনি আশা প্রকাশ করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নিরাপদে ও নির্বিঘ্নে উদযাপিত হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}