হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা যুবদল। ১০ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় দক্ষিন গোবিন্দপুর পূজা মন্ডপে যান হোসেনপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব এবিএম জহির উদ্দিন, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল রানা,সাধারণ সম্পাদক মাহফুজ রানা, বিএনপির নেতা সিরাজ উদ্দিন, ইউনিয়ন যুবদলের নেতা আমিনুল ইসলাম রিপন, সোহেল রানা, হিরা প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ সনাতন ধর্মের প্রধান উৎসব শারদীয় দুর্গা পূজার সার্বিক খোঁজ খবর নেন।

উপস্থিত নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং পূজায় আগত সকলের নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক সহযোগিতায় যুবদলের নেতৃবৃন্দ পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।পূজা কমিটির সভাপতি শ্রী মাখন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক শ্রী শিপন চন্দ্র দাস সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}