বৈষম্য বিরোধী ছাত্র -জনতার গণ আন্দোলনে ঢাকার গাজীপুরে পল্লী বিদ্যুৎ আনসার একাডেমীর সামনে গত ৪ আগস্ট আইন শৃংখলা বাহিনীর গুলিতে নিহত গাইবান্ধার গোবিন্দগঞ্জের যুবদল নেতা শহীদ জুয়েল রানার কবর জিয়ারত করেছেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শালমারা ইউনিয়নে শাখাহাতি বালুয়া গ্রামের শহীদ জুয়েল রানার কবর জিয়ারত করেন।

পরে তিনি নিহত জুয়েল রানার বাবা মমতাজুর রহমান ব্যাপারী এবং মা জমেলা বেগমের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের খোঁজ- খবর নেন। এ সময় তাঁর সাথে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহামদ, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান ও গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ.ফ.ম আসাদুজ্জামান।

গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র চলতি দপ্তরের দায়িত্ব প্রাপ্ত সাজাদুর রহমান সাজু, শালমারা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোস্তফা আহম্মেদ কামাল, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এমরান হোসেন মোল্লা মিলন, স্থানীয় বিএনপি নেতা আবু তাহের শামীম, এরশাদ আলী ও ফরিদুল ইসলাম, জাতীয়তাবাদী মৎসজীবি দল নেতা লাল মিয়া, যুবদল নেতা একরামুল হক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুবেল হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}