জাতিগত সংঘাত যে কত ভয়ংকর হতে পারে তার ছোট্ট একটা নিদর্শন হতে পারে ১৯৮৬ সালে শান্তিবাহিনি কতৃক এক পরিবারের কিছু মানুষের নিহত হবার ঘটনা। এই লোম হর্ষক ঘটনা টি ঘটে রামগড়ের পাতাছরা ইউনিয়নে ১৩ জুলাই ১৯৮৬ সালে।তাদের স্মরনে সেখানের প্রাথমিক স্কুলের গেটের সামনে একটা স্মৃতি ফলক লাগানো আছে যেখানে একই পরিবারের কয়েকজন সদস্য কে হত্যার লোম বীভৎসতার সংখিপ্ত বিবরন দেয়া আছে। সেটা কতো খানি ভয়ংকর আর নির্মম হত্যাকান্ড ছিল সেটা কিছুটা বিবরন সেই স্মৃতি ফলকের লেখা থেকেই উল্লেখ করছি।

এক বছরের শিশুকে মায়ের কোলে ব্রাশ ফায়ার করে এগারো বছরের শিশু কে জীবন্ত অগ্নিকুন্ডে ফেলে আর ষাট বছরের বৃদ্ধা মহিলা কে নামাজ রত অবস্থায় স্তন কেটে দিয়ে হত্যা করা হয়। রামগড়ের কলাবাড়ি স্কুলে মেডিক্যাল ক্যাম্প থেকে ফেরার সময় আমাদের গাড়ি টি এখানে কিছু সময়ের জন্যে দাঁড়ায়।ঠিক তখনি এই জরাজীর্ন স্মৃতি ফলক টি চোখে পড়ে।যে কারনে কৌতুহলি হয়ে আমি নিজেই ভেতরে দেখতে যাই এবং ছবি ও ভিডিও নেই গন কবরের।