আজ ১২/১০/২৪ রোজ শনিবার জামায়াতের সুরা সদস্য এ্যডঃ গাজী এনামুল হক মনিরামপুর উপজেলার বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন করেন ও হিন্দু ধর্মালম্বী মানুষের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। তারই ধারাবাহিকতায় মনিরামপুর উপজেলার কোনাকোলা বাজার পুজা মন্দিরে আসেন এসময় তিনি সেখানে উপস্থিত সকলের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য দেন। গাজী এনামুল হক বলেন একটি রাজনৈতিক দল ফায়দা লোটার জন্য আমাদের হিন্দু মুসলমান ডিভাইডেট করে রাখছিল শুধু মার্ত রাজ নৈতিক ফায়দা হাসিল করার জন্য।

তিনি আরওয় বলেন আমরা সবাই বাংলাদেশের মানুষ কোন মুসলমান অপরাধ করলে যে আইনে তাদের বিচার হবে তেমনি কোন ভিন্ন ধর্মের মানুষ অপরাধ করলে একই আইনে বিচার হবে তাহলে এখানে কিসের ভেদাভেদ। জার ধর্ম সেই তার স্বধীন মতো করে উদযাপন করবে তাতে কারোর কোন আপত্তি বা বাধা থাকবে না তিনি বলেন সবার উপরে বড়ো পরিচয় হলো আমরা মানুষ এটাই আমাদের বড়ো পরিচয়।

কোনাকোলা বাজার পুজা মন্দিরের সভাপতি বাবু অমর কুন্ডু, সাধারণ সম্পাদক বাবু মদন রাহা,ও মন্দিরের পুরোহিত বাবু কৃষ্ণ পদ আচার্য্য এ্যাডঃ গাজী এনামুল হককে সাদরে গ্রহণ করে মন্দিরে অতিথি অভ্যর্থনা মঞ্চে বসতে আমন্ত্রণ জানান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জামায়াতের ইউনিয়ন আমির ও শিক্ষক মোঃ আঃ আজিজ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}