যেকোন পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারের প্রতি জার্মানির পূর্ণ সমর্থন অব্যাহত রাখার বিষয়টি আরো একবার স্পষ্ট করেছে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিন এশিয় বিষয়ক কর্মকর্তারা। শুক্রবার ১১ অক্টোবর দুপুরে জার্মানির রাজধানী বার্লিনের পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে এই অঙ্গীকার ব্যক্ত করেন সাউথ এশিয়ান ডিভিশনের ডেপুটি হেড ক্লডিয়া উইলকেনস। এসময় তার সাথে ছিলেন ইন্দো-প্যাসিফিক পলিসি, সাউথ এশিয়ার অফিস ডাইরেক্টর মিস আলটমাইয়ের মাইকিসহ দপ্তরের দুজন উচ্চপদস্থ কর্মকর্তা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েমের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলে অন্যানদের মধ্যে ছিলেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, কেন্দ্রিয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায়) মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন, পোল্যান্ড বিএনপির সদস্য সচিব কামরুল হাসান, বার্লিন বিএনপির সভাপতি জসিম উদ্দিন শিকদার ও সাধারণ সম্পাদক বাবুল বেপারী। এসময় দেশের পরিবর্তিত পরিস্থিতে বাংলাদেশের সাথে জার্মানির চলমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সমৃদ্ধ হবে বলেও আশাবাদ করেন তারা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}