সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এ উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী। এসময় তিনি সকলকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার নিজের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

শনিবার (১২ অক্টোবর) রাতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা শ্রী শ্রী গীতা ভবন মহাজন বটতল মন্দির, পশ্চিম কদমতলী বণিক পাড়া মন্দির, মধ্যম কদমতলী জয়কালী মন্দির স্বনির্ভর রাঙ্গুনিয়ার শ্রী শ্রী ক্ষেত্রপাল জীউর মন্দির, শান্তিনিকেতনের শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির, ইছাখালির দাশ পাড়া শ্রী শ্রী ঘৌর নিতাই সেবাশ্রম মন্দির ও পৌরসভার সৈয়দবাড়ী শ্রী শ্রী নারায়ণ মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

হুমাম কাদের চৌধুরী মন্দির পরিদর্শনে গিয়ে, মণ্ডপের পূজারী, পূজার আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ভক্ত ও পুজারীদের উদ্দেশ্য হুমাম কাদের চৌধুরী বলেন, শহীদ জিয়ার আদর্শ অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা এবং মুল্যবোধ ও ধর্ম যার যার, রাষ্ট্র সবার নীতিতে বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তাই আবহমান বাংলার ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দুঃশাসনের অবসান ঘটিয়ে সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ায় বিএনপির অঙ্গীকারাবদ্ধ।

কিন্তু পতিত স্বৈরাচার আওয়ামী লীগ দিল্লিতে বসে অপপ্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর আঘাত করে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে। সম্প্রীতি রক্ষায় আমরা সর্বদা সোচ্চার আছি, এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানাই। পাশাপাশি দুর্গাপূজা নিরাপদে পালন ও পূজামণ্ডপের সুরক্ষা নিশ্চিতকরণের জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক মো মহসিন, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. কামাল হোসেন, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী, হেলাল উদ্দিন শাহ, উত্তর জেলা যুবদলের সহসভাপতি আব্দুল গফুর খান, উত্তর জেলা ছাত্রদলের সি: সহ-সভাপতি আনছুর উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আবু বক্কর, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}