সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহয়তা প্রধান করেছেন,কেন্দুয়া বাজার কমিটির সদস্য সচিব ও বিশিষ্টব্যক্তি মো.লাইমুন হোসেন ভূঁইয়া। এছাড়াও বিভিন্ন পূজামণ্ডপে উপজেলা প্রশাসন অগ্নি নির্বাপক যন্ত্র প্রদান করেছেন, এতে আর্থিক অনুদান প্রদান করেছেন তিনি।

শনিবার রাতে কেন্দুয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময়, উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অনিল চন্দ্র ভদ্র, সাধারণ সম্পাদক সজল সরকার, সাবেক কাউন্সিলর আব্দুল কাদির ভূইয়া, আব্দুল হাই মানিক, মকবুল হোসেন বকুল, খাইরুল ইসলাম, এনামুল হক, পাভেল ভূইয়া, সবুজ খন্দকার সহ সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পূজামন্ডব পরিদর্শনে মো.লাইমুন হোসেন ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন,’সব ধর্মের মানুষ আমরা এক পরিবারের মত। আমরা সবাই উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করব। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব।’ শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপনসহ সার্বিক শৃঙ্খলার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান তিনি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}