‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি।’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো দূর্যোগ প্রশমন দিবস। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, ভুমিকম্প ও অগ্নিনির্বাপক বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান।

এ উপলক্ষে রোববার (১৩ অক্টোবর) সকালে
জেলা প্রশাসন এর আয়োজনে গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ।

সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ, প্রধান শিক্ষক এহছানুল কবির, এসকেএস প্রতিনিধি আশরাফুল ইসলাম, এনজিও প্রতিনিধি মোশাররফ হোসেন, আবু সাইদ তুহিন প্রমুখ।

এর আগে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে ইসলামিয়া হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে ফায়ার সার্ভিসের উদ্যোগে দুর্যোগ প্রশমন দিবস বিষয়ে এক মহড়া অনুষ্ঠিত হয়। এতে গাইবান্ধা ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও রোভার স্কাউটের সদস্যরা অংশ নেয়।

বক্তারা বলেন, বাংলাদেশ এখন বিশ্বের দুর্যোগ মোকাবেলায় রোল মডেল। যাতে আগামীতে যে কোন দুর্যোগ মোকাবেলায় প্রস্ততি গ্রহণ করে ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায়। সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}