আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রমশন দিবস- ২০২৪’ পালিত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয় র্যালি শেষে ভুমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান বকুল মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডে, ফায়ার সার্ভিস কর্মকর্তা নাসিম ইকবাল, রানীশংকৈল প্রেসক্লাব সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম ও সভাপতি মোবারক আলী, রানীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর আহব্বায়ক কুসমত আলী, ইএসডিও’র সহকারি কারিগরি কর্মকর্তা (পুষ্টি) রাশিদুজ্জামান রাসেল প্রমুখ।