কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। এবারের দিবসের প্রতিপাদ্য- ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’। দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার সময় দিবসটি উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে, একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পরে উপজেলা হলরুমে আলোচনা করা হয়৷ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন উজ্জ্বলের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল এর সভাপতিত্বে এই দিবসটি আয়োজন করা হয়েছে৷আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, হোসেনপুর ফায়ার ষ্টেশন অফিসার শামসুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্কুল কলেজে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}