‘মানুষ মানুষের জন্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ও সমাজের সকল শ্রেনীর মানুষকে নিয়ে ভালো থাকার কথা চিন্তা করে।আর এই চিন্ত দ্বারা থেকেই অত্র এলাকার ফ্রান্স প্রবাসী মুজাম্মেল হুসাইন মিলন এর উদ্যেগে এবং অত্র এলাকার ছোট বড় ও সমবয়সি চাকুরিজীবী এবং প্রবাসীদের সাথে নিয়ে গত ১৫ই মে ২০২২ সালে পথ চলা শুরু হয় শালদহ তাম্রশাসন যুব আদশ কল্যান সংগঠনের।

আজ ১৩ ই অক্টোবর বিকেলে ফরিদগঞ্জের সালদহ-তাম্রশাসন যুব আদর্শ কল্যাণ সাংগঠনের নিজ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদস্য তৌফিক হাছান সাদ্দাম এর পরিচালনা বক্তব্য রাখেন সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সদস্য ইউছুফ হাজী, শালদহ তাম্রশাসন যুব আদর্শ কল্যান সংগঠনের উপদেষ্টা মঞ্জুল হক টুনু

এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মোঃ মুজাম্মেল হুসাইন মিলন বলেন, এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সমাজ আমাদের, এই সমাজের অত্র এলাকার প্রতিটি অসহায় দরিদ্র মানুষের জন্য।এই সমাজের প্রতিটি মানুষকে সেবা সহযোগীতা ও বিপদে তাদের পাশে দাড়ানোর উদ্যোগেই আমাদের এই সংগঠন। সবার কাছে আমার একটাই অনুরোধ , এই সমাজের উন্নয়নে মানুষের সেবায় কাজ করতে হবে আমাদের সকলকে। তাই নিজের মন মানসিকতা, দায়িত্ববোধ এবং কর্তব্য থেকেই সকলকে এগিয়ে আসা উচিৎ মানবতার সেবায়।

এই সংগঠনের মুল উদ্যেশো হলো , সমাজের সকল মানুষ এক সাথে বসবাস করা, তাদেরকে সহযোগীতা করা। সকলের ভালোবাসা, সহযোগিতা এবং অনুপ্রেরণা নিয়ে কাজ করা।

বিগত দিনে এই সংগঠনের পক্ষ থেকে ঈদুল ফিতর, ঈদুল আজহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরন সহ বন্যা কবলিত মানুষ কে নিত্য প্রয়োজনীয় ত্রান সামগ্রী বিতরন করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}