বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি এবং প্রাইভেট স্বাস্হ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট দের নিয়ে গঠিত জাতীয় সংগঠন বাংলাদেশ কম্বাইন্ড মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিসিএমটিএ)। সংগঠন টি প্রতিষ্ঠার পর থেকে সারাদেশের মেডিকেল টেকনোলজিস্টদের সরকারি চাকুরীতে অগ্রাধিকার, বেসরকারি প্রতিষ্ঠানে বেতন নির্ধারণ, কর্মক্ষেত্রে হয়রানি, ন্যায্য অধিকার আদায় এবং বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে নিরলসভাবে  কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন জেলার ন্যায় কুড়িগ্রাম জেলাতেও সংগঠনের স্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

আজ সকাল ১০ টায় কুড়িগ্রাম হাসপাতাল পাড়া সংলগ্ন জেলা কার্যালয় উদ্বোধন করা হয়। জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত মেডিকেল টেকনোলজিস্টরা  এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সাবেক সিভিল সার্জন ও স্বনামধন্য মানবিক ডাক্তার এস এম, আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা   ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক ডা: জিএম আরিফ, বিসিএমটিএ কুড়িগ্রাম জেলা শাখার উপদেষ্টা  মো: হাফিজুর রহমান ও মো: রাশেদুল ইসলাম।

এসময় সংগঠনের বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা এবং সার্বিক বিষয়ে আলোচনা করেন বিসিএমটিএ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো: মাইদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মেডিকেল টেকনোলজিস্ট মো: আরিফুল ইসলাম আরিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মো: রিয়াজুল ইসলাম।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}